
ব্রঙ্কাইটিস.....
শ্বসনতন্ত্রের প্রদাহজনিত সমস্যাগুলোর মধ্যে ব্রঙ্কাইটিস অন্যতম। দেখা যায়,শিশু এবং পুরুষদের মধ্যে ব্রঙ্কাইটিস বেশি হয়।
Disease
Rupjit Banikডাক্তারি ভাষায় ব্রঙ্কাইটিসকে মূলত দু'ভাগে ভাগ করা যায় - ১) অ্যাকিউট (Acute), ২)ক্রনিক (Chronic)। অ্যাকিউট ব্রঙ্কাইটিস সাধারণত দু'সপ্তাহের মধ্যেই সেরে যায়। অন্যদিকে, বছরে ৩ মাস করে টানা দু'বছর ব্রঙ্কাইটিস থাকলে তাকে ক্রনিক ব্রঙ্কাইটিস বলে।
সাধারণত ব্রঙ্কাইটিসের প্রধান কারণ ব্যাক্টেরিয়াল কিংবা ভাইরাল। ব্যাক্টেরিয়া কিংবা ভাইরাসজনিত কারণে ব্রঙ্কাসে ইনফেকশন হলে সেখানকার মিউকাস মেমব্রেনগুলো ফুলে যায় এবং ক্রমশ পুরু হয়ে যায়। ফলে শ্বাসনালী দিয়ে বাতাস ঠিকমতো ফুসফুসে যেতে পারে না।এর ফলে শ্বাসকষ্ট এবং কাশি হয়
Comments
Post a Comment